দুই সপ্তাহ পর বেনাপোলে কাঁচামাল আমদানি শুরু

দুই সপ্তাহ বন্ধ থাকার পর বেনাপোল বন্দর দিয়ে গতকাল আবার শুরু হয়েছে কাঁচামাল আমদানি।

ঘোষণা ছাড়া অতিরিক্ত পণ্য আমদানির অভিযোগে গত ৩০ নভেম্বর বিজিবি সদস্যরা যশোরে ৯ ট্রাক পানপাতা আটক করে। এর জেরে  বেনাপোল বন্দর দিয়ে খাদ্যদ্রব্য জাতীয় কাঁচামাল আমদানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার উওম চাকমা জানান, বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে কাঁচামাল আমদানি।

যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এ বন্দর দিয়ে প্রতিদিন ৪০০-৪৫০ ট্রাক পণ্য আমদানি হয়। এসব পণ্যের মধ্যে ৪০-৪৫ ট্রাকে থাকে মাছ, পানপাতা, আপেল, লেবু, টমেটোসহ বিভিন্ন পচনশীল জাতীয় খাদ্যদ্রব্য।