রিহ্যাব উইন্টার ফেয়ার শুরু ২৪ ডিসেম্বর

রিহ্যাব উইন্টার ফেয়ার ২০১৯ শুরু হচ্ছে ২৪ ডিসেম্বর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। মেলা শেষ হবে ২৮ ডিসেম্বর।

গত শনিবার রাজধানীর একটি হোটেলে স্টল বরাদ্দ দেওয়া হয়। অনুষ্ঠানে রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোহেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, ভাইস প্রেসিডেন্ট মো. আনোয়ারুজ্জামান। এ মেলায় এবার ২৩০টি স্টল থাকছে।

রিহ্যাব উইন্টার ফেয়ারে র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি প্রাইভেট কার, দ্বিতীয় পুরস্কার একটি মোটরসাইকেল। এছাড়া টিভি, ফ্রিজ, মোবাইল ফোনসহ থাকছে আরও আকর্ষণীয় পুরস্কার।