ওরিয়ন ফার্মার লভ্যাংশ অনুমোদন

ওরিয়ন ফার্মার গত হিসাববছরের জন্য ঘোষিত লভ্যাংশ অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। গতকাল রবিবার কোম্পানির ৫৪তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ অনুমোদন করা হয়।

কোম্পানি সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। ২০১৮-১৯ হিসাববছর কোম্পানিটির কনসুলিডেটেড শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৭৭ পয়সা। এবং কনসুলিডেটেড শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৭৫ টাকা ১৯ পয়সা।