সিলেটের জকিগঞ্জে ইটবাহী একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন– সিলেটের কানাইঘাট উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের শাহপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২৭) ও জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মাতারগ্রামের হারিছ উদ্দিনের মেয়ে শাবনূর বেগম (১৯)। নিহত রাসেল আহমদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি এবং শাবনূর বেগম সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জকিগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আবদুন নাসের জানান, রাসেল আহমদ ও শাবনূর বেগম মোটরসাইকেলযোগে জকিগঞ্জ-সিলেট সড়কের ভরণ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়।