প্রথম স্মার্ট স্পিকার ও রাউটার লঞ্চ করলো শাওমি। স্মার্ট স্পিকারটিতে রয়েছে বিশেষ ভয়েস রিকগনিশন ফিচার আর রাউটারে রয়েছে হাই ফ্রিকোয়েন্সি সিগনাল অ্যাম্পলিফায়ার।
জি নিউজ জানায়, মঙ্গলবারে চীনে নতুন এই দুইটি প্রোডাক্ট ছাড়ে প্রযুক্তি জায়ান্ট শাউমি। ডটেড মেশ ডিজাইনের রেডমি এআই স্পিকারটি ফাইভ ডব্লিউয়ের। এতে রয়েছে পাঁচটা এলইডি ইন্ডিকেটর।
কোম্পানিটির নিজস্ব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের সাহায্যে চলবে এই স্মার্ট স্পিকার। মোট ১৪০০টি পৃথক কাজ করতে সক্ষম এই স্পিকার।
এসি২১০০ ব্রান্ডের রেডমি রাউটারটিতে রয়েছে ২.৪ হার্জ প্লাস ফাইভ জি হার্জের ডুয়াল ব্যান্ড সাপোর্ট। রাউটারটির সঙ্গে ১২৮টি ডিভাইস যুক্ত করা যাবে। ভাল নেটওয়ার্ক কভারেজের জন্য এতে রয়েছে ৬টি হাই পারফর্মেন্স সিগনাল অ্যামপ্লিফায়ার।
চীনেই এই মুহূর্তে পাওয়া যাচ্ছে প্রোডাক্ট দুইটি। শিগগিরই অন্যান্য দেশেও পাওয়া যাবে।