নোবিপ্রবি স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ জানুয়ারি।

গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে সœাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং ক্লাস শুরু হবে জানুয়ারি ১ তারিখ থেকে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার পর্ব শেষে আসন খালি থাকা সাপেক্ষে গত ১৫ ডিসেম্বর দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়। এ বছরের ১ এবং ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেয় ৬৮ হাজার ৭ শত ৪৩ জন ভর্তিইচ্ছু।