থানার পরিবর্তে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে এজাহার গ্রহণ করার বিধান কেন বাতিল ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না– এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। ওই বিধান চ্যালেঞ্জে করা এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।
রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুল কাইয়ুম খান ও মমতাজ পারভীন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। আইনজীবীরা জানান, চার সপ্তাহের মধ্যে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, দুদকের চেয়ারম্যান ও সচিব, পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
মামলা গ্রহণ করার ক্ষমতা সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন বিধিমালা-২০০৭ সংশোধন করে গত ২০ জুন গেজেট প্রকাশ করে দুদক। পরে ওই বিধান চ্যালেঞ্জ করে গত ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দি দাস ও নওশীন নাওয়াল হাইকোর্টে রিট আবেদনটি করেন। হাইকোর্ট কমিশন বিধিমালা-২০০৭ (সংশোধিত ২০১৯)-এর ১ (২) (ঘ ঘ), ৪ নম্বর বিধি ও ফরম-২খ কেন বেআইনি ঘোষণা করা হবে না– তা জানতে চেয়ে রুল জারি করেছে।
আইনজীবীরা জানান, ওই বিধিমালার ৪ নম্বর বিধি অনুযায়ী, আইনের তফসিলে উল্লেখিত দুর্নীতির কোনো অপরাধ সংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দায়েরের ড়্গেত্রে কোনো বাধা থাকবে না। তবে সংশ্লিষ্ট থানা অভিযোগপ্রাপ্তির পর তা রেজিস্ট্রিভুক্ত করে কমিশন বহিভূ©ত কর্মকর্তা-কর্মচারীদের ড়্গেত্রে নিকটস্থ জেলা কার্যালয়ে এবং কমিশনের কর্মকর্তা- কর্মচারীদের ড়্গেত্রে কমিশন বরাবরে প্রেরণ করবে।
দুদকের সংশোধিত বিধিমালার ওই বিধি সংবিধানের ৩১, ৬৫ (১) অনুচ্ছেদ এবং ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারার পরিপন্থী বলে রিটকারী আইনজীবী সুবীর নন্দি দাস তখন জানান। রিটকারী আইনজীবী আরও জানান, ফৌজদারি কার্যবিধির ১৫৪ ধারা অনুযায়ী দুর্নীতিজনিত কোনো অপরাধজনক ঘটনার প্রেড়্গিতে যে-কোনো ব্যক্তি থানায় অভিযোগ করলে সংশ্লিষ্ট থানা তা রেকর্ড করতে বাধ্য। কিন্তু দুদকের সংশোধিত বিধান অনুযায়ী এখন থানা দুর্নীতির বিষয়ে কোনো অভিযোগ সরাসরি বা মামলা হিসেবে রেকর্ড করতে পারছে না। অভিযোগের প্রেড়্গিতে থানা শুধু জিডি (সাধারণ ডায়েরি) হিসেবে নথিভুক্ত করতে পারবে। এরপর সে জিডি বা অভিযোগ দুদকে পাঠানো হয়। এর ভিত্তিতে দুদক অনুসন্ধান বা তদন্ত করে। এই বিধিমালার মাধ্যমে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী একজন নাগরিকের যে ক্ষমতা সেটি খর্ব করা হয়েছে।