বিশ্বে সাংবাদিক হত্যা কমেছে বেড়েছে গ্রেপ্তার

চলতি বছর সারা বিশ্বে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হয়েছেন ৪৯ জন সাংবাদিক। ২০০৩ সালের পর এক বছরে সাংবাদিক নিহতের এটাই সর্বনিমœ সংখ্যা। ২০১৮ সালেও সব মিলিয়ে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৮৭। প্যারিসভিত্তিক বেসরকারি সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, গত দুই দশক ধরেও প্রতি বছর এ সংখ্যাটা ছিল গড়ে ৮০ জন।

তবে সংস্থাটি বলছে, আলোচ্য বছরের নিহতের সংখ্যা কমলেও দেশে দেশে। গতকাল মঙ্গলবার প্রকাশিত সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে সব মিলিয়ে ৩৮৯ সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে যে ৪৯ জন সাংবাদিক নিহত হয়েছেন তাদের মধ্যে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ৬৩ শতাংশ। এ বছর সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন মেক্সিকো, সিরিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানে। সংস্থাটি এ দেশগুলোকেই সাংবাদিকতার ড়্গেত্রে সবচেয়ে আশঙ্কাজনক জায়গা হিসেবে চিহ্নিত করেছে।

তুলনামূলক কম সাংবাদিক নিহত হওয়ার কারণ হিসেবে সংস্থাটি বলছে, গত এক বছরে তথাকথিত যুদ্ধক্ষেত্রে গিয়ে সাংবাদিকরা কাজ কম করেছেন। সিরিয়া বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা গিয়েছেন তারা অনেক বেশি প্রস্তুত হয়ে গিয়েছেন। আফগানিস্তানের মতো দেশে ইদানীং সাংবাদিকরা অনেক বেশি সতর্ক হয়ে কাজ করছেন। একবারে অনেকটা রাস্তা একা পাড়ি দিচ্ছেন না।

প্রতিবেদন অনুযায়ী, এ বছর এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে গিয়ে কোনো সাংবাদিকই মারা যাননি। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স বলছে, সাংবাদিক নিহতের সংখ্যা কমলেও তাদের কাজে হস্তক্ষেপ কমেনি। দেশে দেশে এখনো অসংখ্য সাংবাদিক কারাগারে আছেন। চলতি বছর বিভিন্ন দেশের কারাগারে থাকা সাংবাদিকের সংখ্যা বেড়েছে ১২ শতাংশ। এ বছর কারাগারে থাকা ৩৮৯ জন সাংবাদিকের মধ্যে এককভাবে চীনের কারাগারেই আছেন ১০২ জন সাংবাদিক।