মেষ : খাদ্য ও ওষুধের ব্যবসা লাভজনক হবে। প্রেম-রোমাঞ্চ শুভ। আত্মীয়দের হিংসা থেকে সতর্ক থাকুন।
বৃষ : উপার্জন ভালো না থাকায় সংসারে অশান্তি বেড়ে যাবে। মায়ের স্বাস্থ্য ভালো না থাকলেও বন্ধুদের দিয়ে কাজ সমাধা করা সম্ভব হবে। দূরের পরিচিতরা কাজে লাগবে।
মিথুন : কাজে শুভ ফল না আশায় মনে হতাশা ও অতৃপ্তি দেখা দেবে। স্বল্প ভ্রমণ ব্যয়বহুল হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কর্কট : অবিবাহিতদের বিয়ের পরিবেশ আসবে। আয় বাড়বে। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
সিংহ : হঠাৎ যৌন রোগে আক্রান্ত হতে পারেন। সন্তানের আয় বাড়তে পারে। প্রেমে বদনাম আসতে পারে।
কন্যা : কর্মে অশুভ যোগ দেখা যায়। ব্যয় বাড়বে। কিন্তু মনের দৃঢ়তা বজায় রাখুন। প্রেমের বিয়ে ভালো হবে না।
তুলা : মেজাজ গরম না করে ধৈর্য ধরুন, কর্মে উন্নতি হবে। মায়ের রোগ বৃদ্ধির যোগ আছে। সতর্ক থেকে দুর্ঘটনা এড়িয়ে চলুন।
বৃশ্চিক : চাকরিরত মহিলারা সংসারে অশান্তিতে পড়তে পারেন। ব্যবসা ভালোই চলবে এবং লাভজনক হবে। আত্মীয়রা সাহায্যকারী হবে।
ধনু : সপরিবারে দূর ভ্রমণ যোগ আছে। নিজস্ব বাড়ি হওয়ার সম্ভাবনা আছে। আয় বাড়বে।
মকর : কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। নতুন বিনিয়োগ হবে। ব্যবসা বেশ প্রসারিত হবে।
কুম্ভ : চাকরিতে কাগজপত্রের ঝামেলা বাধতে পারে। স্ত্রীর জন্য বিদেশ ভ্রমণ বাড়বে। আয় ও ব্যয় সন্তোষজনক।
মীন : নতুন চাকরি ও আয়ের যোগ আছে। সঙ্গে সঙ্গে রোগ ভয়ও থাকবে। তবে পাওনা টাকা আদায় হতে পারে।