পরিবারের সুরক্ষায় সুপারমম ইন্স্যুরেন্স

স্কয়ার টয়লেট্রিজের ব্র্যান্ড সুপারমম বেবি ডায়াপার প্রথম নিয়ে এলো বীমা সুবিধা। একটি এসএমএসের মাধ্যমেই এই বীমার জন্য নিবন্ধন করতে পারবেন গ্রাহক। সুপারমম স্কয়ার টয়লেট্রিজের একটি ডায়াপার ব্র্যান্ড ও এর বড় প্যাক কিনলেই পাওয়া যাবে পুরো পরিবারের জন্য সর্বোচ্চ ২০ হাজার টাকার মাসিক বীমা সুবিধা।

সুপারমম বেবি ডায়াপারের বড় প্যাকে থাকা ইউনিক কোডটি এসএমএস করেই নিবন্ধন করতে পারবেন এই বীমার জন্য। শিশুসহ পরিবারের সবার সুস্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিতের উদ্দেশ্যেই সুপারমমর এই উদ্যোগ। বিজ্ঞপ্তি