মিল্কভিটা দুধে ভেজাল না মেশাতে প্রতিমন্ত্রীর আহ্বান

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশ আজ মালায়েশিয়া ও সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্রে পরিণত হতো। মিল্কভিটা দুধে কোনো ধরনের ভেজাল না মেশাতে উৎপাদনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল বুধবার বেলা ১১টায় তালা উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেড দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদিম হোসেন লিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন মিল্ক ইউনিয়নের ব্যবস্থাপনা পরিচালক অমর চান বণিক, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।

সকালে প্রতিমন্ত্রী উপজেলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় লিমিটেডের দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।