ভোক্তাদের আরও বেশি আকর্ষণ করতে নতুন নতুন পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এবার সামাজিক যোগাযোগমাধ্যমকে যুক্ত হলো তিনটি ইমোজি।
ছবি, ভিডিও ও বার্তা আদান প্রদানে এখন আদর্শ মাধ্যমে পরিণতে হয়েছে ফেসবুকের মালিকানাধীন হোয়াটস অ্যাপ। নতুন নতুন পরিবর্তন এনে আরও এটিকে বেশি ভোক্তাবান্ধব করে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে।
বার্তা আদান-প্রদানে বর্তমান প্রজন্মের কাছে দারুণ প্রজন্ম ইমোজি। কথা বলার ফাঁকে ফাঁকে নানা প্রতীকী চিহ্ন ও অনুভূতিপূর্ণ সংকেত পাঠিয়ে নানা আবেদন তৈরি করে। সেদিকে লক্ষ্য রেখে নতুন ইমোজিগুলো যুক্ত করা হয়েছে।
নতুন ইমোজিগুলোর মধ্যে একটি হচ্ছে, হুইল চেয়ারে বসে রয়েছেন একজন। আরেকটি ইমোজিতে দেখা যাবে, মোটরচালিত হুইল চেয়ারে বসে রয়েছেন একজন। তৃতীয় ইমোজিটিতে দৃষ্টিহীন একজনকে দেখা যাচ্ছে লাঠি হাতে। সবকটি ইমোজিই মিলবে দুটি করে অর্থাৎ পুরুষ ও নারী।
শুধু নতুন ইমোজিই নয়, ওয়ালপেপার সেটিংয়ের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপ। সেই সঙ্গে চ্যাট ডিলিটের ক্ষেত্রেও আনা হয়েছে কিছু পরিবর্তন। এবার ব্যবহারকারী আগে থেকে ঠিক করে রাখতে পারবেন যে, কতক্ষণের ব্যবধানে চ্যাট ডিলিট করতে হবে।