সাত জেলার এসপিসহ পুলিশের ২৬ কর্মকর্তা বদলি

সাত জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ২৬ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। আদেশে লালমনিরহাট, খাগড়াছড়ি, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, নীলফামারী, সিরাজগঞ্জ ও বান্দরবান জেলার এসপিকে বদলি করা হয়েছে।

লালমনিরহাটের এসপি রাশিদুল হককে চট্টগ্রামের এসপি, খাগড়াছড়ির

মোহা. আহমার উজ্জামানকে ময়মনসিংহের এসপি, মুন্সীগঞ্জের মোহাম্মদ জাহেদুল আলমকে নারায়ণগঞ্জের এসপি, শরীয়তপুরের আব্দুল মোমেনকে মুন্সীগঞ্জের এসপি, নীলফামারীর মোহাম্মদ আশরাফ হোসেনকে যশোরের এসপি, এসবির পুলিশ সুপার হাসিবুল আলমকে সিরাজগঞ্জের এসপি, পুলিশ সদর দপ্তরের আবিদা সুলতানাকে লালমনিরহাটের এসপি, এসবির পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামানকে শরীয়তপুরের এসপি, ডিএমপির মোহাম্মদ মোখলেছুর রহমানকে নীলফামারীর এসপি, এসবির পুুলিশ সুপার বেগম জেরিন আখতারকে বান্দরবানের এসপি, ডিএমপির এ এইচ এম আবদুর রকিবকে চাঁপাইনবাবগঞ্জের এসপি, পুুলিশ সদর দপ্তরের মোহাম্মদ আবদুল আজিজকে খাগড়াছড়ির এসপি করা হয়েছে।

এ ছাড়া সিরাজগঞ্জের এসপি টুটুল চক্রবর্তীকে ডিএমপিতে, বান্দরবানের এসপি মোহাম্মদ জাকির হোসেন মজুমদারকে বরিশাল মহানগরী পুলিশে, টিঅ্যান্ডআইএমের এসপি সারোয়ার মোর্শেদ শামীমকে ডিএমপিতে, অ্যান্টি টেররিজম ইউনিটের ওয়ালিদ হোসেনকে ডিএমপি, বরিশাল মহানগরীর মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঁইয়াকে ডিএমপিতে, সিএমপির আব্দুল ওয়ারীশকে ডিএমপিতে, পিবিআইর জুলফিকার আলী হায়দারকে বরিশাল মহানগরী পুলিশে পাঠানো হয়েছে। সিএমপির ডিসি হারুন অর রশীদ হাযারীকে টিঅ্যান্ডআইএমের এসপি, মালি মিশন থেকে প্রত্যাগত এসপি ফারুক হোসেনকে এসবিতে, হাইওয়ে পুলিশের মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, আরএমপির মোহাম্মদ হেমায়েতুল ইসলামকে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন কক্সবাজারে, কেএমপির সাইফুল হককে ডিএমপিতে, পাকশী রেলওয়ের মোহাম্মদ নজরুল ইসলামকে ডিএমপিতে এবং পুলিশ স্টাফ কলেজের ড. মো. আল-মামুনুল আনছারীকে সিআইডিতে বদলি করা হয়েছে।