লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল চীনা মোবাইল প্রস্তুতকারী সংস্থা শাওমির পরবর্তী স্মার্টফোন রেডমি নাইনের স্পেসিফিকেশন।
জি নিউজ জানায়, ২০২০ সালের মার্চ মাসের আগে ফোনটি বাজারে আসার কথা রয়েছে। এর আগেই ফাঁস হয়ে গেল, স্মার্টফোনটিতে কী থাকছে।
সম্প্রতি নাইন্টিন ওয়ান মোবাইলস জানায়, রেডমি নাইনে থাকছে মিডিয়াটেক জি৭০ চিপসেট। থাকতে পারে অন্তত ৪ জিবি র্যাম, সঙ্গে থাকবে ৬৪ জিবি স্টোরেজ।
চলতি বছরের অক্টোবর মাসে লঞ্চ হয় রেডমি এইটের। ফোনটিতে রয়েছে স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট, ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ। রয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ১২ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সরসহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ফোনটির আপডেট ভার্সন হিসেবে লঞ্চ করতে চলেছে রেডমি নাইন। তবে এখনো ফোনটির ব্যাটারি, ক্যামেরা বা অন্যান্য হার্ডওয়্যার সম্পর্কে কোনো তথ্য সামনে আসেনি।