বরিশালে জাতীয় দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে র্যালি ও কেক কেটে উদ্যাপন করা হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রথম বছর উদ্যাপন করা হয়। এ সময় বরিশাল প্রেস ক্লাবের সদস্য সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম ইকবাল, দৈনিক বিপ্লবী বাংলাদেশ পত্রিকার প্রকাশ ও সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, নাট্যজন সৈয়দ দুলাল, দৈনিক মতবাদ সম্পাদক মুরাদ আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সহসভাপতি এমএম আমজাদ হোসাইন, মাহমুদ হোসেন চৌধুরী, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, চ্যানেল আই বরিশাল ব্যুরো প্রধান শাহিনা আজমিন, জাসদ বরিশাল জেলা সম্পাদক অ্যাডভোকেট আবদুল হাই মাহবুব, দৈনিক প্রথম সকাল পত্রিকার প্রকাশক কাজী মামুন, অমৃত লাল দে মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও কবি তপংকর চক্রবর্তী, মনিরুল আলম স্বপন, মাছরাঙা টিভির গিয়াসউদ্দিন সুমন, একুশে টিভির সুখন্দু এদবর, বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা বেলায়েত বাবলু, আজকের বার্তার নির্বাহী সম্পাদক কাজী রানা, ভোরের কাগজের এম মিরাজ, ভোরের আলোর ব্যবস্থাপনা সম্পাদক এম মোফাজ্জেল, জিটিভির নিকুঞ্জবালা পলাশ, পরিবর্তন পত্রিকার রুবেল, দখিনের মুখের জাকির হোসেন, ভোরের আলোর বার্তা সম্পাদক তন্ময় কুমার নাথ, সাংবাদিক পিন্টু দাস, সুকান্ত অপিসহ স্থানীয় সাংবাদিকেরা।
দেশ রূপান্তর পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরণ উপস্থিত সকল অতিথি এবং সাংবাদিকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।