বর্ণাঢ্য আয়োজনে সিলেটে দৈনিক দেশ রূপান্তরের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে।
শুক্রবার বিকেলে সিলেট নগরীর চৌহাট্টার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচিত হয়। এরপর দেশ রূপান্তরের জন্মদিনের কেক কাটা হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দায়িত্বশীল সাংবাদিকতার যে প্রতিশ্রুতি দিয়ে দেশ রূপান্তরের পথচলা শুরু হয়েছিল, গত এক বছরে পত্রিকাটি সে পথেই হেঁটেছে। এ ক্ষেত্রে তারা সাফল্য দেখিয়েছে।’
আলোচনা পর্ব শেষে দেশ রূপান্তরের সাফল্য কামনা করে একটি শোভাযাত্রা বের করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম।
অতিথি হিসেব উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও গবেষক ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব, জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ চৌধুরী সেলিম, সালাম মশরুর, আল আজাদ, তাপস দাশ পুরকায়স্থ, আহমেদ নূর, রেজওয়ান আহমদ, সংগ্রাম সিংহ, উজ্জ্বল মেহেদী, মতিউল বারী চৌধুরী, মুকিত রহমানী, ফয়সল আহমদ বাবলু, ওয়েছ খছরু, অপূর্ব শর্মা, তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ, নেহার রঞ্জন পুরকায়স্থ, মনিকা ইসলাম, ইয়াহিয়া ফজল, আশকার আমিন রাব্বী, বাপ্পা মৈত্র, এসএম রায়হানুল নবী, গোলাম মর্তুজা সেলিম, কৃতিশ তালুকদার, রাজনীতিবিদ জামাল আহমদ চৌধুরী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ইনোভেটর এর নির্বাহী সঞ্চালক প্রণব কান্তি দেব, সমন্বয়কারী আশরাফুল ইসলাম অনি, সংগঠক ঈশিতা ঘোষ চৌধুরী, সুপ্রিয়া তালুকদার, মীর মিশকাত, প্লপা চৌধুরী, অপর্ণা ভৌমিক, সাংস্কৃতিক সংগঠক অমিত দাস শিবু, সঞ্জয় বণিক, মো. সাজন আহমদ, স্কুলছাত্র মায়িশা ইসলাম পিউ, আরিয়ান ইসলাম অগ্নি, মাশিয়াত ইসলাম মুগ্ধ প্রমুখ।