নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের জন্মজয়ন্তী উদযাপন

নড়াইলে স্বভাব কবি বিপিন সরকারের ৯৬তম জন্মজয়ন্তী নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল মঙ্গলপ্রদীপ প্রজলন, প্রার্থনা সংগীত, কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

গতকাল শুক্রবার বিকেলে স্বভাব কবি বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদ ও এলাকাবাসীর আয়োজনে বিকেলে পৌরসভার বাহিরডাঙ্গায় কবির বসতভিটায় প্রদীপ প্রজ¦ালনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়। এরপর কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন অতিথি, স্মৃতিরক্ষা পরিষদের সদস্য ও এলাকাবাসী।

আলোচনা সভায় বিপিন সরকার স্মৃতিরক্ষা পরিষদের আহ্বায়ক ডা. মায়া রানী বিশ্বাসের সভাপতিত্বে কবির জীবন ও কর্মের ওপর বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মলয় কুমার কণ্ডু, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক এসএম আকরাম শাহীদ চুন্নু, সদর থানার ওসি (তদন্ত) হরিদাস রায়, জেলা পরিষদের সদস্য রওশন আরা কবির লিলি, নারী নেত্রী আঞ্জুমান আরা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন পরিষদের সদস্য সচিব গোলক চন্দ্র বিশ্বাস।