‘দায়িত্বশীলদের দৈনিক’ স্লোগানে শুক্রবার গাইবান্ধায় ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দেশ রূপান্তরের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বিকেলে শহরের নিউ মার্কেট সংলগ্ন রেল কলোনি এলাকায় জুম বাংলাদেশ স্কুল থেকে অতিথি ও শিশুদের নিয়ে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জুম বাংলাদেশ স্কুল চত্বরে কেক কাটা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাইবান্ধা কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি সরোজ দেব, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও দৈনিক জন সংকেতের সম্পাদক দীপক কুমার পাল, জাসদের জাতীয় শ্রমিক জোট জেলা শাখার সদস্যসচিব নুর মোহাম্মদ বাবু, দৈনিক মাধুকরের ব্যবস্থাপনা সম্পাদক মোদাচ্ছেরুজ্জামান মিলু, অনলাইন দেশ দর্পণের জেলা প্রতিনিধি সুমন কুমার বর্মণ, দৈনিক গণমুক্তির বিশেষ প্রতিনিধি সাদ্দাম হোসেন পবন, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেন মিশুক, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বার্তা সম্পাদক জয় কুমার, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আব্দুর রব বাবু, সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র পাল, জলসিঁড়ি মাল্টিমিডিয়ার ব্যবস্থাপক আব্দুল হাই খাজা, এভারগ্রীন জুম বাংলাদেশ ফাউন্ডেশন জেলা শাখার সমন্বয়ক মো. মেহেদি হাসান, সদস্য রিয়া মনি, দ্বীপ সাহা, নাবিলা ইয়াসমীন মিম, নিশাদ বাবু ও দৈনিক দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মো. রওশন আলম পাপুল প্রমুখ।