আশা পূরণ হবে না ধনুর, প্রেম-রোমাঞ্চ শুভ নয় মকরের

মেষ : হঠকারী সিদ্ধান্তে ব্যবসায় ক্ষতি যোগ। অন্যথায় ব্যবসা শুভ। স্ত্রীর নানা পীড়া ও বিদেশ গমনে বাধা।

বৃষ : মনে অতৃপ্তি থাকায় ব্যবসায় তার প্রভাব পড়বে। আয় ভালো নয়, কিন্তু রোগের পরিধি বড়। দাম্পত্য জীবনেও সুখ নেই।

মিথুন : ফাটকা ব্যবসায় কিছুটা আয় হতে পারে। তবে বাসায় সবাই কমবেশি রোগে ভোগার আশঙ্কা। শত্রুতার জন্য সম্পত্তি হারানোর ভয় আছে।

কর্কট : ব্যবসার জন্য বিদেশের সঙ্গে যোগাযোগ করুন। তবে দ্রুত এতে অর্থ বিনিয়োগ করা শুভ হবে না। মায়ের স্বাস্থ্য খুব খারাপ হতে পারে।

সিংহ : আত্মীয়দের দ্বারা ফাটকা ব্যবসায় বিস্তার হতে পারে। কিন্তু তারা শেষ পর্যন্ত আশা পূরণ করতে দেবে না। প্রেমে বদ নাম রটতে পারে।

কন্যা : ব্যবসায় হঠাৎ প্রাপ্তিযোগ আছে। চাকরিতে অতৃপ্তি দেখা দেবে। মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিন।

তুলা : অংশীদারি ব্যবসায় দ্বন্দ্ব দেখা দিতে পারে। তাই বিদেশ ভ্রমণ হঠাৎ বাতিল হতে পারে। শারীরিক পীড়ায় ডাক্তার দেখান।

বৃশ্চিক : অস্থির মতি, তাই ব্যবসা হাতছাড়া হবে। খরচ বাড়বে ও পীড়ায় ভুগবে। তবে সংসারে তেমন বড় কিছু অঘটন ঘটবে না।

ধনু : গোপন শত্রুদের তৎপরতায় শেষ পর্যন্ত আশা পূরণ হবে না। শরীরে নানা রোগ বাসা বাঁধবে। আয় স্বাভাবিক থাকবে।

মকর : চাকরিতে অতৃপ্তি থাকলেও উন্নতি যোগ আছে। খরচ বাড়বে এবং যৌনরোগ দেখা দিতে পারে। প্রেম ও রোমাঞ্চ শুভ নয়।

কুম্ভ : ব্যবসায় উন্নতি যোগ আছে। তবে অংশীদারি ব্যবসায় ঝামেলা দেখা দিতে পারে। দূরের ভ্রমণ হঠাৎ বাতিল হবে। সম্পদ বৃদ্ধি পেতে পারে।

মীন : ব্যবসায় ও চাকরিতে উন্নতি যোগ আছে। অর্থ সঞ্চয় হতে পারে। তবে পিতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।