বিজয় দিবস উপলক্ষে সারা দেশের মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মূল্য সুবিধায় টিভি, ফ্রিজ, এসি ও ওভেনসহ বিভিন্ন পণ্য বিক্রির অফার ও ব্যবহৃত টিভি বদল ছাড়াই এক্সচেঞ্জ ও আপগ্রেড অফারটি সবার জন্য উন্মুক্ত করেছে র¨াংগস ইলেকট্রনিক লিমিটেড যা ‘সনি-র্যাংগস’ নামে বেশি পরিচিত। ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে এই বিশেষ অফার কার্যকর থাকবে।
অর্থাৎ এত দিন মুক্তিযোদ্ধাদের যে বিশেষ মূল্যে পণ্য কেনার সুবিধা দেওয়া হয়েছে, ৩১ ডিসেম্বর সেই সুবিধা পাবেন দেশের সব শ্রেণির ক্রেতারা।
গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে র্যাংগস ইলেকট্রনিক লিমিটেড আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে কোম্পানিটি বলেছে, মুক্তিযোদ্ধাদের মতো একই সুবিধা চেয়ে সারা দেশ থেকে ক্রেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিশেষ অফারটি সবার জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান, মহাসচিব (অর্থ-পরিকল্পনা) মো. আবুল বাশার, র্যাংগস ইলেকট্রনিকসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জে একরাম হোসেন, চিফ অপারেটিং অফিসার তানভীর হোসেন বক্তব্য দেন।