জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট একটি বিশ্বমানের প্রকল্প। এটি মানসম্পন্ন ইস্পাত উৎপাদনে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম মতিউর রহমান। তিনি বলেন, জিপিএইচ ইস্পাত আগামীতে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। গতকাল চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় জিপিএইচ ইস্পাতের নতুন প্ল্যান্ট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন। ২০০৬-০৭ সাল থেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত জানিয়ে তিনি বলেন, জিপিএইচ পরিচালনা পর্ষদের নেতৃত্বের প্রতি আমরা আস্থাবান। ভবিষ্যতে এটি বিশ্বের একটি প্রেস্টিজিয়াস প্রজেক্ট হিসেবে আবিভূ©ত হবে।
প্ল্যান্টে অতিথিদের স্বাগত জানান জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগিতা পাচ্ছি। ট্রাস্ট ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।