সাউথইস্ট ব্যাংক গতকাল ঢাকার উত্তরায় রবীন্দ্র সরণি উপশাখা ও নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্টি বাজার উপশাখার উদ্বোধন করেছে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনের উপস্থিতিতে ম্যাকসন্স স্পনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী খোকন রবীন্দ্র সরণি উপশাখার উদ্বোধন করেন। এ সময় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান উপস্থিত ছিলেন। অন্যদিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বান্টি বাজার উপশাখার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। এখন থেকে সাউথইস্ট ব্যাংকের রবীন্দ্র সরণি উপশাখা ও বান্টি বাজার উপশাখা থেকে আধুনিক বাণিজ্যিক ব্যাংকিং সেবা (বৈদেশিক লেনদেন ছাড়া) দেওয়া হবে। বিজ্ঞপ্তি