শীতকালে ঠান্ডা পানি পানের ভীতি সবারই আছে। অনেকের আবার উষ্ণ পানিতেও অনীহা। তারা সকালে আদা ও দারুচিনি মিশ্রিত উষ্ণ পানি পান করতে পারেন। এই পানীয় পান করে দিন শুরু করলে সারা দিন শরীর থাকবে চনমনে।
এই পানীয় তৈরিতে যা লাগবে- ২ কাপ পানি, ২ টেবিল চামচ আদা (গোল করে কাটা), ১টি দারুচিনির কাঠি ও ১ চা চামচ মধু।
তৈরি প্রণালি: একটি ননস্টিক প্যানে পানি, আদা ও দারুচিনি নিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রান্না করুন।
এরপর নামিয়ে আদা ও দারুচিনি নাড়াচাড়া করে তুলে ফেলুন।
এতে মধু ঢেলে নেড়েচেড়ে গরম-গরম পরিবেশন করুন।
এই পানীয়ের উপকারিতা: হজমশক্তি বাড়ায়, বমিভাব দূর করে, গলা ব্যথা থেকে তাৎক্ষণিক আরাম পাওয়া যায়, রক্ত চলাচল স্বাভাবিক রাখে, সর্দি-কাশি প্রতিরোধ করে, প্রদাহ কমাতে বিশেষ কার্যকর, বাতের সমস্যায় বেশ উপকারী, পেশি ব্যথা সারাতে কার্যকর, আদা কোলেস্টেরলের মাত্রা কমায়, ধমনিতে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঝুঁকি কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে।