চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের মহাডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহাডাঙ্গা গ্রামের গুধু বিশ্বাসের ছেলে মাসুদ রানা (৩২) ও গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (৩৫)।
সদর থানার ওসি জিয়াউর রহমান জানান, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে মোশারফ মহাডাঙ্গা রেলক্রসিং পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি শাটল ট্রেন মোশারফকে ধাক্কা দেওয়ার আগ মুহূর্তে মাসুদ তাকে বাঁচাতে গেলে দুজনই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়েন।