সাউথইস্ট ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে সম্প্রতি যোগ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী দেলোয়ার হোসেন ঢাকায় সরকারি জগন্নাথ কলেজের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৭০ সালে পাকিস্তান ট্যাক্সেশন সার্ভিস (পিটিএস) ক্যাডারে পাকিস্তানের কেন্দ্রীয় সুপিরিয়র সার্ভিসে যোগ দেন। তিনি এনবিআর ও পানিসম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালে এনবিআর সদস্য হিসেবে সরকারি চাকরি থেকে অবসর নেন। সরকারি চাকরির পাশাপাশি দেলোয়ার হোসেন সরকার মনোনীত পরিচালক হিসেবে আইএফআইসি ব্যাংক, এনবি ব্যাংক, নেপাল এবং ওমান আন্তর্জাতিক এক্সচেঞ্জ, মাসকাটে প্রায় দুই বছর দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি