মোংলা সমুদ্রবন্দরের জেটি উন্নয়ন এবং বাস্তবায়ন প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ও পাথর ব্যবহার করবে সাইফ পাওয়ার গ্রুপ। আধুনিক প্রযুক্তি, উন্নতমানের ক্লিংকারে উৎপাদন, মানের ধারাবাহিকতা রক্ষা, সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা রেখে জেটি নির্মাণে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে সাইফ পাওয়ার গ্রুপ। এজন্য গত সোমবার বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে আয়োজিত এক অনুষ্ঠানে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেড এবং বসুন্ধরা মাল্টি ট্রেডিং লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সাইফ পাওয়ার গ্রুপের সহ-প্রতিষ্ঠান ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেড ও সাইফ পোর্ট হোল্ডিংস লিমিটেড।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর ও সাইফ পাওয়ার গ্রুপের পরিচালক তরফদার রুহুল সাইফ। এ সময় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, বসুন্ধরা সিমেন্টের পাশাপাশি প্রকল্পে বসুন্ধরা গ্রুপের আমদানি করা পাথর ব্যবহার করবে সাইফ পাওয়ার গ্রুপ।
অনুষ্ঠানে সাইফ পাওয়ার গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।