রিহ্যাব মেলায় ক্রেতাদের জন্য উপহারের ডালি সাজিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম বৃহৎ আবাসন কোম্পানি রূপায়ণ গ্রুপ। মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ক্রেতাদের জন্য নতুন গাড়ি ও ১৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাকের বিশেষ অফার রেখেছে প্রতিষ্ঠানটি। ক্রেতারাও লুফে নিচ্ছেন বিশাল এই সুযোগ।
গতকাল বুধবার মেলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বড়দিনের ছুটি হওয়ার কারণে দুপুরের পর থেকে দর্শনার্থীর প্রচুর সমাগম ঘটে মেলা প্রাঙ্গণে। সবাই খোঁজখবর নিচ্ছেন। অনেকে পছন্দ অনুসারে প্লট-ফ্ল্যাটের বুকিংও দিয়ে যাচ্ছেন। এজন্য মেলায় অংশ নিয়ে আবাসন কোম্পানিগুলোর মালিকরা বেশ খুশি। আর স্বনামধন্য রূপায়ণ হাউজিং এস্টেটের স্টলে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজধানী ও তার বাইরের জেলা থেকে আসা বিভিন্ন ক্রেতা রূপায়ণের বিভিন্ন প্রকল্পের ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করছিলেন, কেউ কেউ প্রকল্প ঘুরে এসে বুকিং দেওয়ার কথা বলছিলেন।
রূপায়ণের স্টলে প্রতিষ্ঠানটির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সেলস) মাহবুবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, মেলায় ক্রেতাদের জন্য বিশেষ অফার রাখা হয়েছে। দেশসেরা প্রকল্প রূপায়ণ সিটি উত্তরা ছাড়াও বর্তমানে রাজধানীর ভেতরে ও বাইরের গুরুত্বপূর্ণ স্থানে ১৫টি প্রকল্প চলমান রয়েছে। কেউ বুকিং দিলেই পাবেন আকর্ষণীয় সুযোগ।
তিনি বলেন, ঢাকার কাছে নারায়ণগঞ্জে রূপায়ণ টাউন ফেজ-২ ও বসুন্ধরা আবাসিক এলাকায় রূপায়ণ লেক ক্যাসেলে বুকিং দিলেই ক্রেতা পাবেন ১২০০ সিসির টাটা ইন্ডিগো গাড়ি। একই সঙ্গে রূপায়ণ সিটি উত্তরায় বুকিং দিলে মিলবে ১৫ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এস এম শসিমুল কবির খোকন বলেন, মেলায় আমরা প্রচুর সাড়া পাচ্ছি। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের কারণেই এটি সম্ভব হচ্ছে বলে মনে করি। এ পর্যন্ত আশানুরূপ ক্রেতা আমরা পেয়েছি। আরও কিছু ক্রেতা পরে নেবেন বলে আমাদের নিশ্চিত করেছেন।
রাজধানীর ধানম-ি এলাকার ব্যবসায়ী সুলতান আহমেদ মেলায় গেছেন ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে। রূপায়ণের স্টলে দাঁড়িয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘সবার আগে রূপায়ণের স্টলে এসেছিলেন। পরে আরও কয়েকটি আবাসন কোম্পানির স্টল ঘুরে আবারও রূপায়ণের স্টলেই এসেছি। বিভিন্ন স্টল ঘুরে মনে হয়েছে রূপায়ণের প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ এলাকায়, ভবন ও ফ্ল্যাটগুলোও অন্যদের চেয়ে ভালো। রাজধানীর বিভিন্ন এলাকায় রূপায়ণের ফ্ল্যাট রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মেলা চলাকালীন সময়ই বুকিং দেওয়ার পরিকল্পনা রয়েছে।