ইউনিক হোটেলের ২০% নগদ লভ্যাংশ অনুমোদন

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টসের ১৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল বৃহ¯পতিবার ঢাকায় অনুষ্ঠিত হয়। সভায় শেয়ারহোল্ডাররা গত হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন। এতে সভাপতিত্ব করেন কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারপারসন সেলিনা আলী। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান কাজী মাহমুদ সাত্তার, পরিচালক মোহাম্মদ মহসীন, গাজী মো. সাখাওয়াত হোসেন, মো. গোলাম সরোয়ার, সিইও মো. শাখাওয়াত হোসাইন, জিএম ওয়েস্টিন ঢাকা ডেনিয়েল মুহর,  কোম্পানি সচিব মো. শরীফ হাসান, সিএফও জনি কুমার গুপ্ত। বিজ্ঞপ্তি