শীত মানেই ঠাণ্ডা-কাশির সমস্যা। ঠাণ্ডা এই আবহাওয়ায় টনসিলের ইনফেকশন হয় সবচেয়ে বেশি। সাবধানতা মেনে চলার পাশাপাশি ঘরোয়া কিছু উপায়েও টনসিলের ব্যথা রোধ করা যায়–
গ্রিন টি এবং মধু
গ্রিন টিতে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ক্ষতিকর জীবাণু রোধে এটি সহায়ক। তিন কাপ পানিতে এক চা চামচ গ্রিন টি ও মধু মিশিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়ে দিনে ৩/৪ বার এটি পান করুন। মধুর অ্যান্টিব্যাকটিরিয়াল উপাদান টনসিলের ব্যথা কমায়।
লবণ পানি
গলা ব্যথায় লবণ মেশানো গরম পানি দিয়ে কুলকুচি করলে আরাম বোধ হয়। টনসিলের ব্যথা কমিয়ে ইনফেকশন দূর করতেও লবণ পানি উপকারী।
আদা চা
আদায় আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা কোনো ধরনের ইনফেকশন ছড়াতে বাধা প্রদান করে। এক কাপ পানিতে এক চা চামচ আদা কুচি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন। নিয়মিত এই পানি পানে টনসিল ব্যথা কমে যাবে দ্রুত।
দুধে হলুদ
খুসখুসে কাশি হোক অথবা টনসিলের ব্যথা-দুধে একটু হলুদ মিশিয়ে খেলে মিলবে উপকার। কারণ হলুদে আছে অ্যান্টিইনফ্লামেটরি উপাদান যা যে কোনো ধরনের সংক্রমণ রোধ করে। এছাড়া প্রাকৃতিকভাবেই হলুদে আছে অ্যান্টিসেপটিক। তাই গলাব্যথা বা টনসিল রোধে এটি বেশ সহায়ক।
লেবু
শরীরের টক্সিন দূর করতে লেবু খুব উপকারী। গরম পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু ও সামান্য লবণ ভালোভাবে মিশিয়ে নিয়ে পান করুন। নিয়মিত পানে দ্রুত টনসিলের ব্যথা কমবে।