নতুন বছরে আরেকটি ভাঁজফোন আনছে হুয়াওয়ে

চলতি বছর নভেম্বরে ভাঁজফোন বাজারে আনে হুয়াওয়ে। নতুন বছরের ফোনের আপডেট ভার্সন আনতে যাচ্ছে চীনা টেক জায়ান্টটি।

এনডিটিভি জানায়, ফোল্ডেবল স্ক্রিনের হুয়াওয়ে ম্যাট এক্স বেশ সারা ফেলে ভোক্তাদের মধ্যে। ফলে ২০২০ সালের মাঝামাঝিতে ফোনটির আপডেট ভার্সন আনতে চায় তারা।

ফোনটির হার্ডওয়্যার আরও মজবুত করতে সময় নিচ্ছে কোম্পানিটি। নতুন ভাঁজফোনটিতে থাকতে পারে কিরিন ৯৯০ চিপসেট।

২০১৯ সালে একাধিক কোম্পানি ভাঁজফোন বাজারে আনে। স্যামসাং গ্যালাক্সি ফোল্ড এবং মোটোরোলা র‌্যাজর ও হুয়াওয়ে ম্যাট এক্সের একই সময়ে বিক্রি শুরু হয়। এর মধ্যে ভাঁজফোন তৈরির ঘোষণা দিয়েছে আরেক চীনা কোম্পানি শাওমিও।