শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। রাজনীতির মাঠে বিএনপি পরাজিত হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। গতকাল শনিবার দুপুরে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক পরির্দশনকালে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, রমনী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দিন ভুইয়া লিটন প্রমুখ। মন্ত্রী ড্রিম হলিডে পার্ক পরিদর্শন শেষে ঢাকা কলেজের ৬৭ ব্যাচের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগদান করেন।