হোম ডেকর এখন বার্জার এক্সপেরিয়েন্স জোন

দেশের সব বার্জার হোম ডেকরকে ‘বার্জার এক্সপেরিয়েন্স জোন’ হিসেবে রূপান্তর করেছে বার্জার পেইন্টস বাংলাদেশ। ডিজাইন সংক্রান্ত বিভিন্ন সেবা পাওয়া যাবে এই জোন থেকে।

এ ছাড়া স্বয়ংক্রিয় অটোমেটিক পেইন্টিং মেশিন ও প্রশিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে রং সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধান পাওয়া যাবে এখানে।

বার্জারের প্রজেক্টস, প্রলিংকস অ্যান্ড এক্সপেরিয়েন্স জোন প্রধান মো. হাসানুজ্জামান বলেন, ‘রং করা একটি শিল্প। এটি সূক্ষ্মভাবে করতে প্রয়োজন তীক্ষন দৃষ্টি। সামান্য একটি পরিবর্তন মানুষের বাসস্থান এবং কাজের জায়গার সৌন্দর্য নষ্ট করে দিতে পারে। আর এই পরিবর্তন মানুষের মনোজগতেও প্রভাব ফেলে। তাই গ্রাহকের কথা ভেবেই হোম ডেকরগুলো এক্সপেরিয়েন্স জোনে রূপান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি