অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। সম্প্রতি এবিবির এজিএমে ২০২০-২১ মেয়াদের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের নির্বাচিত ভাইস চেয়ারম্যান এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের স্থায়ী পরামর্শক সদস্য গ্লোবাল ইকোনমিস্ট ফোরামের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি