লাইসেন্স পেল হোসেন্দি ইকোনমিক জোন

সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হোসেন্দি ইকোনমিক জোনকে লাইসেন্স দিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্র্তৃপক্ষ (বেজা)। মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার চর বেতাকি, ভবানীপুর, রগুরচর ও হোসেন্দি মৌজা নিয়ে প্রস্তাবিত হোসেন্দি ইকোনমিক জোনের অবস্থান চিহ্নিত করা হয়েছে। মেঘনা নদীর পাড়ে হোসেন্দি  ইকোনমিক জোনের আয়তন  ১০৮ একরেরও বেশি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালদি বাসস্ট্যান্ড হতে মাত্র ২.৭ কিলোমিটার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ৪৩, চট্টগ্রাম সমুদ্রবন্দর হতে মাত্র ২১৭ কিলোমিটারের মধ্যে হোসেন্দি ইকোনমিক জোনের অবস্থান। প্রস্তাবিত ইকোনমিক জোনে লবণ ও রাসায়নিক শিল্প, সিমেন্ট, ডক ও শিপইয়ার্ড, হালকা প্রকৌশল শিল্প, অটোমোবাইল ও পেপার মিল প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়া হবে।

গতকাল লাইসেন্স হস্তান্তর অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী, নির্বাহী সদস্য মো. হারুনুর রশীদ, আশোক কুমার বিশ্বাস ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুল রহমান উপস্থিত ছিলেন।