মেষ : বৈদেশিক বাণিজ্যে পুঁজি বিনিয়োগ হতে পারে। চাকরির জন্য বিদেশ গমন। কর্মস্থলে আনন্দ ও রোমাঞ্চকর হবে।
বৃষ : দাম্পত্য কলহ যোগ। সংসারে অতৃপ্তি লাভ। অর্থ সঞ্চয় হবে দেরিতে।
মিথুন : স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি। স্ত্রীর স্বাস্থ্য ভালো না গেলেও আয় বাড়বে। দেরিতে আশা পূরণ হবে।
কর্কট : নতুন কাজের যোগ আছে। মাতা ও বন্ধুরা অনেক কাজে সহযোগিতা করবেন। কর্মচারীরা নিয়ন্ত্রণে থাকবে।
সিংহ : আত্মীয়র জন্য ঋণ বাড়বে। সন্তানের স্বাস্থ্যহানি হতে পারে। আয়ের দুর্ঘটনা যোগ আছে।
কন্যা : কর্মচারীরা প্রতিপক্ষ রূপে দেখা দেবে। তাই কাজে অতৃপ্তি বাড়বে। তবে প্রেম-রোমাঞ্চ শুভ।
তুলা : ব্যবসায় গতি নেই। তবে বন্ধুরা সহযোগিতা করবেন। পাওনা আদায়ে দেরি হবে। কাজের লোকদের সঙ্গে ঝামেলা দেখা দিতে পারে।
বৃশ্চিক : কাজের ফল পেতে দেরি হবে। আয় সামান্য বাড়তে পারে। স্বল্প ভ্রমণময় হবে।
ধনু : গুপ্ত শত্রুরা তৎপর থাকবে। মনের ওপর চাপ পড়বে। বন্ধুর জন্য অর্থক্ষতি হতে পারে।
মকর : দেহে রোগ বৃদ্ধি হবে। অর্থ উপার্জন গতিহীন হয়ে পড়বে। ব্যয় বাড়বে।
কুম্ভ : কর্মক্ষেত্রে কর্মচারীদের সঙ্গে ঝামেলা দেখা দেবে। উপার্জনে বাধা বা দেরি হবে। আয় থেকে ব্যয় বেশি হবে।
মীন : কাজে ব্যস্ততা বাড়বে। প্রেমে সামান্য বাধা আসতে পারে। স্বাস্থ্যের প্রতি যতœ নিন।