সাউথইস্ট ব্যাংকের ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড

‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ উদ্বোধন করেছে সাউথইস্ট ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে কার্ডটি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন। এ কার্ডের মাধ্যমে ব্যাংকের সেভিংস, কারেন্ট ও শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্টের গ্রাহকরা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে কোনো ফি ছাড়াই পাসপোর্ট এন্ডোর্স করে নির্ধারিত ট্রাভেল কোটায় অনুমোদিত অর্থ খরচ করতে পারবেন।

ইএমভি চিপ ও পিনভিত্তিক ডেবিট কার্ড ব্যবহার করে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ২৪ ঘণ্টা ভিসা ব্র্যান্ডেড এটিএম মেশিনের মাধ্যমে নগদ অর্থ উত্তোলনের সঙ্গে যেকোনো মার্চেন্ট থেকে কেনাকাটা করা যাবে। এছাড়া লেনদেন করা যাবে দেশ ও বিদেশের যেকোনো স্থানে চিকিৎসা, ভ্রমণ, বিনোদন, ই-কমার্সে। ‘ভিসা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড’ ব্যবহার করে থ্রিডি নিরাপত্তায় লেনদেন করা যাবে আরও সহজ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও অধিকতর নিরাপদে। এছাড়া সাউথইস্ট ব্যাংক উদ্বোধন করেছে ‘ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড’, যা এফসি, আরএফসিডি ও ইআরকিউ অ্যাকাউন্টের বিপরীতে গ্রহণ করা যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান ও উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী আজিজুর রহমান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি