শীতে ত্বক বেশি শুষ্ক হয়ে পড়ে। ময়েশ্চারাইজার, লিপজেল ব্যবহারের ২ ঘণ্টা পরই উধা্ও হয়ে যায়। সঠিকভাবে ব্যবহার না করার কারণে এমনটি হয়।
রুক্ষতা দূর করতে প্রোডাক্ট ব্যবহারে যে ভুলগুলো করে থাকেন তা হল-
লোশন ব্যবহার: লোশন ব্যবহারে ভুলের কিছু নেই। কিন্তু শীতের রুক্ষ আবহাওয়ায় ভারী কিছু এবং অধিকতর ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত। স্বাভাবিক লোশনের পরিবর্তে ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে।
প্রোডাক্টের উপাদানগুলো দেখে না নেওয়া: আপনার ময়েশ্চারাইজার বা ফেসক্রিমটা ভারী হতে পারে কিন্তু এতে থাকা অন্যান্য উপাদান যেগুলো ত্বককে বেশি অয়েল ফ্রি করে এবং কম আর্দ্রতাপূর্ণ। কেনার আগে অবশ্যই প্রোডাক্টের গায়ে লেখা উপাদানগুলো পড়ে নেবেন।
গোসলের পরই ময়েশ্চারাইজার ব্যবহার না করা: গরমের সময় ভিন্ন কথা কিন্তু শীতে গোসলের পরপরই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ত্বক ময়েশ্চারাইজার বেশি শোষণ করে এবং ত্বক কোমল ও আর্দ্র থাকে।
হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার না করা: শীতে ত্বক প্রাকৃতিকভাবে তৈলাক্ত হয় না। ত্বক শুষ্ক ও খসখসে হয়ে পড়ে। হাইড্রেটিং ক্লিনজার ব্যবহার কর ত্বক পরিষ্কারের পাশাপাশি পিএইচ এর মাত্রা বজায় রাখে।