সংসারে অতৃপ্তি থাকবে বৃষের, মনে অতৃপ্তি বাড়বে মিথুনের

মেষ : ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধি পাবে। কর্মে ব্যস্ততা বাড়বে। বিদেশে ভ্রমণ আনন্দময় হবে।

বৃষ : সংসারে অতৃপ্তি থাকবে। প্রকাশ্য শত্রুদের অপতৎপরতা  ও ব্যয় বাড়বে।

মিথুন : প্রেমে নৈরাজ্য ও মনে অতৃপ্তি বাড়বে। স্ত্রীর আয় বৃদ্ধি হলেও নানা রোগে ভোগান্তি। স্ত্রীর পরপুরুষের প্রতি যোগ।

কর্কট :  নতুন ব্যবসায় লাভজনক হলেও প্রতিদ্বন্দ্বী অনেক। হঠাৎ প্রাপ্তি যোগ। ব্যয় বেশি হবে।

সিংহ : ঝামেলার মধ্যেও ভ্রমণে আনন্দ যোগ। সঞ্চয় হবে না। শিক্ষার্থীদের শুভ সময়।

কন্যা : কর্মে মন্থর গতি দেখা যায়। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

তুলা : ঠিকাদারি ব্যবসায় লাভ হবে। বন্ধুদের দিয়ে কাজ করে লাভবান হবে। আত্মীয়রা পক্ষেই থাকবে। দূর ভ্রমণ আনন্দদায়ক হবে।

বৃশ্চিক : মেজাজ গরম করবে না- দুর্ঘটনা থেকে সাবধান। অবৈধ প্রেমে বদনাম হতে পারে। আয় ভালোই থাকবে।

ধনু : ব্যক্তিত্ব ও সম্মান বাড়বে। আয় বাড়বে এবং সংসারে শান্তি আসবে। প্রেম ও রোমাঞ্চ শুভ।

মকর : মাতা ও বন্ধুদের সাহায্যে ব্যবসা ভালো হবে। দেহে রোগ হানা দিলেও ব্যবসায় পুঁজি বিনিয়োগ হবে। বাড়ি ক্রয়ে বাধা আসবে।

কুম্ভ : নতুন পরিকল্পনায় কাজে হাত দিন। আশা পূরণ ও অর্থ সঞ্চয় হবে। স্বল্প ভ্রমণে ব্যয় বাড়বে। সন্তানের স্বাস্থ্য খারাপ থাকবে।

মীন : কাজের অনেক চাপ থাকবে। প্রেমে কৃতকার্য ও আনন্দ যোগ। সংসারে সুখ-শান্তি বিরাজ করবে।