আমাজন ও ফ্লিপকার্টের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ই-কমার্স ব্যবসায় নামছে রিলায়েন্সের জিও মার্ট।
সম্প্রতি রিলায়েন্সের এই ই-কমার্স ব্যবসার বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসে কোম্পানিটির চেয়ারম্যান মুকেশ আম্বানি।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কোম্পানিটির ভারতের বৃহত্তম খুচরা বিক্রেতা রিলায়েন্স রিটেল লিমিটেডের মাধ্যমে এই নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করা হবে।
কোম্পানিটি জানিয়েছে, নিত্যদিনের পণ্যসামগ্রীর মধ্যে পঞ্চাশ হাজারেরও বেশি জিনিস পাওয়া যাবে অনলাইন ই-কমার্স জিও মার্টের মাধ্যমে।
জিও মার্টের মাধ্যমে এই ব্যবসা হবে মূলত অনলাইন টু অফলাইন। জিও মার্টে অর্ডার দেওয়ার পর, সেই অর্ডার পৌঁছে যাবে ভোক্তার নিকটবর্তী দোকানে। সেখান থেকেই তার বাড়িতে পৌঁছে যাবে অর্ডার করা পণ্য সামগ্রী।
রিলায়েন্সের ৪২তম বার্ষিক সাধারণ সভায় আম্বানি জানান, ২০ কোটিরও বেশি পরিবারের সঙ্গে ৩ কোটি অফলাইন খুচরা বিক্রেতাকে সংযুক্ত করার কথা ভাবা হচ্ছে।
আপাতত মহারাষ্ট্রের নভি মুম্বাই, থানে ও কল্যাণে জিও মার্টের এই চালু করেছে রিলায়েন্স। ইতিমধ্যেই জিও মার্টের প্রি-রেজিস্ট্রেশনও শুরু হয়ে গেছে বলে তিনি জানান।