কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ জাহিদ হোসেন (৪৫) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের মহেশখালীয়াপাড়ার নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় ২০ হাজার ইয়াবা বড়ি ও ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। জাহিদ হোসেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও হোয়াইক্যং ইউপির প্যানেল চেয়ারম্যান। তিনি উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য এবং মহেশখালীপাড়ার বাসিন্দা।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জাহিদ হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে ২০ হাজার ইয়াবা ও ২ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়। এ কারণে বাড়ির গৃহকর্তা হিসেবে টেকনাফ বাস স্টেশন এলাকা থেকে জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।