কমলগঞ্জ বিষ খাওয়ার ৭ দিন পর শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে বিষ খাওয়ার ৭ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ১ ট্রলি চালকের মৃত্যু হয়েছে।

ট্রলি চালক আক্তার হোসেন (২২) মাধবপুর ইউনিয়নের ইসলামাবাদ পারুয়াবিল এলাকার ২০ বছর আগে নিখোঁজ হওয়া সাজুল মিয়ার ছেলে।

মৃত আক্তার হোসেনের মামা কনা মিয়া জানান, সম্প্রতি আক্তার হোসেনের এর প্রবাসী স্ত্রী রুবি বেগম (২০) দেশে ফেরার কিছুদিন পর স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিলে রুবি শ্রীমঙ্গল উপজেলার কাঁকিয়ার বাজারে বাবার বাড়িতে চলে যায়। গত সপ্তাহে আক্তার শ্বশুরবাড়িতে স্ত্রীকে আনতে গিয়ে বিষ খাওয়ার পরে শ্রীমঙ্গল কালিঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার শ্বশুর বাড়ির লোকজন। ডাক্তার আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে ৩ দিন চিকিৎসার পর তাকে মাধবপুর নিয়ে আসি। বাড়ি নিয়ে আসার একদিন পর আক্তারের অবস্থার অবনতি হলে তাকে পুনরায় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যায়।

আক্তারের পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, ‘বাড়িতে আনার পর আক্তার হোসেন ইশারায় বলে স্ত্রী ও শ্বশুর বাড়ির লোকজনের সঙ্গে ঝগড়াঝাঁটি হওয়ায় শ্বশুর বাড়ির লোকজন তাকে মারপিট করছিল।

এ বিষয়ে মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু বলেন, ‘দুই পক্ষের লোকজন আমাকে বিষয়টি জানিয়েছে। যেহেতু আক্তার মারা গেছে ময়না তদন্ত রিপোর্টের পরই বোঝা যাবে ঘটানাটি আসলে কি ঘটেছিল।’