কয়েক দিন বিরতির পর ফের দেশের কয়েকটি এলাকায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলের প্রায় ৯টি জেলায় শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। রাজধানীতেও কমেছে রাতের তাপমাত্রা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশেই রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সামান্য বাড়তে পারে দিনের তাপমাত্রা। যেসব এলাকায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে তা অব্যাহত থাকতে পারে এবং আরও নতুন কিছু এলাকায় শুরু হতে পারে।
অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দিন গত রাতে দেশ রূপান্তরকে বলেন, ‘মঙ্গলবারও (আজ) তাপমাত্রা কিছুটা কমবে। এরপর দুদিন অপরিবর্তিত থাকতে পারে। ১০-১১ তারিখের দিকে তাপমাত্রা আরও কমে যাবে। এর মাঝে ৯ তারিখ উত্তরের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া শৈত্যপ্রবাহ রাজশাহী, রংপুর, খুলনা ও ঢাকা বিভাগের আরও কিছু এলাকায় বিস্তৃত হতে পারে। রাজধানীতে শৈত্যপ্রবাহের শঙ্কা নেই, তবে তাপমাত্রা
কিছুটা কমতে পারে।’
আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে অধিদপ্তর আগেই জানিয়েছিল, চলতি মাসে দেশের ওপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সে হিসেবে মাসের প্রথম শৈত্যপ্রবাহ শুরু হয়েছে দেশের কিছু এলাকায়। গত রবিবার শুধু পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনি¤œ তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকলেও গতকাল প্রায় ৯টি জেলায় তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি বা তার নিচে। আবহাওয়া অধিদপ্তরের মানচিত্র অনুযায়ী, গতকাল রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে ৮-১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল। এদিন দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীতেও শীতের মাত্রা কিছুটা বেড়েছে। রাতের তাপমাত্রা আগের দিনের চেয়ে কমেছে প্রায় ৩ ডিগ্রি। এদিন রাজধানীতে সর্বনি¤œ তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুধু সিলেটে ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া দেশের অন্য কোথাও বৃষ্টির খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের আজকের পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে এবং বিস্তার লাভ করতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর-পশ্চিমাংশে এবং নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।কিংবদন্তি তারকা টম হ্যাঙ্কসকে দেওয়া হয়েছে সিসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড। আর টেলিভিশন ইন্ডাস্ট্রিতে অবদানের জন্য আরেক জনপ্রিয় তারকা অ্যালেন ডিজ্যানারেসকে দেওয়া হয়েছে ক্যারল বার্নেট পুরস্কার। পঞ্চমবার অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন রিকি গার্ভে। অনুষ্ঠানে বিজয়ীদের মুখে যতটা না ছিল ধন্যবাদের ফুলঝুরি তার চেয়েও বেশি উচ্চারিত হয়েছে অস্ট্রেলিয়ার বনের আগুন ও নারী অধিকারের বিষয়।