হোটেল লা মেরিডিয়ান মালিকের সম্পদের হিসাব তলব

অবৈধ সম্পদ অর্জনের প্রাথমিক সত্যতা পাওয়ায় তারকা হোটেল লা মেরিডিয়ানের স্বত্বাধিকারী আমিন আহম্মেদ ভূঁইয়ার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয়ের (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১) পরিচালক কাজী শফিকুল আলম ২১ কার্যদিবসে হিসাব জমা দিতে তাকে নোটিস দিয়েছেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে এ তথ্য জানিয়েছেন। দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক অনুসন্ধানে তারা আমিন আহম্মেদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত নামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পেয়েছেন।