বছরের শুরুতেই গ্রাহকদের সাধ্য ও চাহিদার সমন্বয় করে সিম্ফনি বাজারে নিয়ে এলো নতুন জেড২৫ এবং জেড১২ মডেলের দুটি স্বল্পমূল্যের স্মার্ট ফোন। ফোন দুটির দাম যথাক্রমে ৮ হাজার ৯৯০ টাকা এবং ৭ হাজার ৯৯০ টাকা।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁও এলাকায় তাদের প্রধান কার্যালয় র্যাংগস ব্যাবিলনীয়াতে এই স্মার্টফোন দুটি উদ্বোধন করেন সিম্ফনির সহকারী পরিচালক এম.এ হানিফ।
জেড২৫ এবং জেড১২ মডেলের দুটি স্মার্ট ফোনেই হয়েছে এইআই পাওয়ারড ১৩+২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা এবং ফ্রন্টে আছে ৮ মেগাপিক্সেল এর ক্যামেরা। এ্যান্ড্রোয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, ৬.০৯ ইঞ্চি ইনসেল টেকনোলোজি সমৃদ্ধ এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। ডিসপ্লে দুটির শার্পনেস, কালার প্রডাকশন, ভিউইং এ্যাংগেল, ১.৬ গিগাহার্জ অক্টাকোর প্রসেসর। এছাড়া ডিভাইস দুটিতে যথাক্রমে ৪০০০ এমএএইচ এবং ৩৫০০ এমএএইচ লি-পলিমার ব্যাটারি দেয়া হয়েছে যা দিয়ে অনায়াসেই সারাদিন গেমিং এবং ব্রাউজিং করা যাবে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সিম্ফনির সহকারী পরিচালক এম.এ হানিফ বলেন, ‘আমরা সব সময় চেষ্টা করেছি কম দামের মধ্যে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা দেয়ার। সে জন্য দেশে আমাদের ক্রেতা অনেক বেশি এবং তারা সন্তুষ্ট। এই ফোন দুটিতে ক্রেতাদের নতুন অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করা হয়েছে’।