মেষ : বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পাবে। আয় বাড়বে। বর্তমান বাসস্থানে অতৃপ্তি যোগ।
বৃষ : ঠান্ডাজনিত রোগ বাড়বে। বিদেশ ভ্রমণ যোগ আছে। শত্রুরা তৎপর আছেÑ সতর্ক থাকুন।
মিথুন : পেটে ও মাংসপেশিতে রোগ বৃদ্ধি পাবে। আয় থেকে ব্যয় বাড়বে। স্ত্রী পীড়া বাড়বে।
কর্কট : কাজে উন্নতি নেই। অকারণে ব্যয় বাড়বে। স্ত্রীর সহযোগিতা পাওয়া যাবে।
সিংহ : বৈদেশিক ব্যবসা কিছুটা গতি পাবে। যৌন রোগের সম্ভাবনা আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে।
কন্যা : কর্মস্থলে গোপন শত্রু তৎপর থাকবে। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। প্রেম-রোমাঞ্চ শুভ।
তুলা : বন্ধুদের সহযোগিতায় আয় বাড়তে পারে। তবে সংসারে দ্বন্দ্ব থাকবে। আত্মীয়র সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।
বৃশ্চিক : স্বাস্থ্য ভালো যাবে না। স্বামী-স্ত্রী উভয়ে বিদেশ ভ্রমণ করবেন। মেজাজ ঠান্ডা রেখে কাজে মন দিন।
ধনু : পদোন্নতি ও সম্মান বৃদ্ধির যোগ আছে। আয় বাড়বে। বিভিন্ন রোগের কারণে অলসতা দেখা দেবে।
মকর : ঠান্ডা ও যৌন রোগে ভোগান্তি। আয় থেকে ব্যয় বাড়বে। সন্তানের বিদেশ গমন যোগ আছে।
কুম্ভ : ঠিকাদারি কাজে শ্রমিকদের সহযোগিতা পাবে। কাজে বন্ধুদের সহযোগিতা পাওয়া যাবে। তবে এখন কাজের ফল শুভ নয়।
মীন : নানা পথে ব্যবসা হবে। কাজের চাপ বাড়বে। আত্মীয়র সঙ্গে সুসম্পর্ক থাকলেও সামান্য অর্থ সঞ্চয় হবে।