দেশের শীর্ষস্থানীয় ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিস ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সার্ভিস। যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে এক দশকের বেশি সময় সেবা দিয়ে আসছে মোনিকো টেকনোলজিস লিমিটেডের এ সার্ভিসটি।
উন্নতমানের ডিভাইস সরবরাহের পাশাপাশি বিক্রয় পরবর্তী সব ধরনের সেবা প্রদান উন্নতমানের হওয়ায় দেশের সবচেয়ে জনপ্রিয় ভেহিক্যাল ট্র্যাকিং সার্ভিসে পরিণত হয়েছে ফাইন্ডার। সর্বস্তরের মানুষের ব্যবহারের উপযোগী করে তুলতে সীমিত মূল্যে ডিভাইস বিক্রি ছাড়াও বিভিন্ন ক্যাম্পেইন করে থাকে সার্ভিসটি।
এসব ক্যাম্পেইনে সার্ভিসকে পরিচিত করার পাশাপাশি আগ্রহী ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার দিয়ে থাকে।
সম্প্রতি ‘চাবুক কিনলে ঘোড়া ফ্রি’ নামে একটি ক্যাম্পেইন করে ফাইন্ডার। যেখানে মাত্র ৬৪০০ টাকায় ছয় মাসের সার্ভিস চার্জসহ ফাইন্ডার ডিভাইস ক্রয় করার সুযোগ ছিল।
আরো একটি বিশেষ আকর্ষণ ছিল, যারা এই ক্যাম্পেইনটি থেকে ফাইন্ডারের সার্ভিসের আওতায় আসবেন তাদের মধ্য থেকে একজনকে একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল পুরস্কার দেওয়া হবে।
অভাবনীয় সাড়া পাওয়ার পর ৩১ ডিসেম্বর লটারির কার্যক্রমটি সম্পন্ন হয়। যা ফাইন্ডারের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।
লটারি থেকে বিজয়ী ক্রেতা হিসেবে নির্বাচিত হন জনাব মোহাম্মদ শাহ আলম। তিনি উত্তরা নিবাসী। আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নিকট একটি ব্র্যান্ড নিউ মোটরসাইকেল হস্তান্তর করা হয়।