১২ মাসে ১২টি নতুন গান আসবে

 জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। আশির দশক থেকে নিয়মিত গান করছেন চলচ্চিত্র, নাটক, বিজ্ঞাপনচিত্র, রেডিও, টেলিভিশন ও অডিওতে। সম্প্রতি প্রকাশ করেছেন নতুন একটি গান। নতুন বছরে গান নিয়ে রয়েছে বড় পরিকল্পনা। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন মাসিদ রণ

নতুন গান ‘আমি তোমার হতে চাই’

নতুন বছরের শুরুতেই একটি নতুন মৌলিক আধুনিক গান প্রকাশ হয়েছে আমার। ‘আমি তোমার হতে চাই, ও আকাশ তুমি দেবে কি আমায় একটু ঠাঁই’-এমন কথার গানটি লিখেছেন নিলেন্দু মাধব। সুুর ও সংগীতায়োজন করেছেন রাজীব রহমান। শচীন দেব বর্মনের বিখ্যাত গান ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’-এর রিমেক করেছিল রাজীব। তার গানটি শ্রোতারা দারুণ পছন্দ করে। আমার গানটি তার ইউটিউব চ্যানেল থেকেই এসেছে। এর মিউজিক ভিডিওতে আমি মডেলও হয়েছি। শ্যুটিং হয়েছে আমেরিকার লং আইল্যান্ডে। দর্শকের পছন্দ করার মতো গান এটি। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি এসএ টিভির একটি অনুষ্ঠানে এই গানটি গেয়েছি। সেটি প্রচার হবে আগামীকাল অথবা আগামী পরশু।

স্টেজ শো

এবারের শীতে অনেকগুলো স্টেজ শো করেছি। গত শুক্রবার করেছি রাজেন্দ্রপুরের একটি অনুষ্ঠান। আগামীতেও কিছু অনুষ্ঠান আছে। এ মাসে আমেরিকা গাইতে যাওয়ারও কথা রয়েছে।

নতুন বছ১২ মাসে ১২টি নতুন  গান আসবেরে বিশাল পরিকল্পনা

সম্প্রতি আমার স্বামী এজাজ খান স্বপন ‘ওয়ার্ল্ড মিউজিক বাংলা এন্টারটেইনমেন্ট’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন। তিনি তো কয়েক দশক ধরে সংগীত প্রযোজনা করছেন। তার সেই সমৃদ্ধ সংগীত ভা-ার কিন্তু অনেকটাই আড়ালে চলে গেছে। যে সময় তিনি বিভিন্ন শিল্পীকে দিয়ে গানগুলো করেছিলেন, সে সময় তো অডিওর চল ছিল। এখন ইউটিউবে সেসব গানের মিউজিক ভিডিও করে ছাড়া হবে। সবগুলো গানের মিউজিক ভিডিও হয়তো করা সম্ভব নয়। তবে গানগুলো ইউটিউবে দেওয়ার জন্য ন্যূনতম যে আয়োজন লাগে সেভাবেই প্রকাশ পাবে।

১২ মাসে ১২ গান...

আমাদের ইউটিউব চ্যানেলে পুরনো গানের পাশাপাশি নতুন গানও প্রকাশ হবে। তারমধ্যে আমার গান নিয়েও পরিকল্পনা রয়েছে। ইচ্ছে আছে প্রতি মাসে একটি করে নতুন গান প্রকাশ করার। দর্শক-শ্রোতা সব সময় আমার পাশে ছিলেন। সেই ধারা অব্যাহত থাকলে আমি পরিকল্পনা অনুযায়ী কাজ করে যাব।

ফেলানীকে নিয়ে গাইনি...

সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে একটি খবর দেখে আমি অবাক হয়েছি! দেখলাম- আমি নাকি ফেলানীকে নিয়ে একটি গান গেয়েছি। কিন্তু এ গানের ব্যাপারে নিজেই কিছু জানি না! শুনলাম খবরটি প্রকাশ হয়েছে এর প্রযোজকের কাছ থেকে তথ্য নিয়ে। আবার সঙ্গে কেউ যোগাযোগ না করে মন্তব্যসহ খবর ছেপেছে। মাঝে মাঝে এ ধরনের দায়িত্বহীনতা দেখলে মন খারাপ হয়ে যায়। সাংবাদিকদের অনুরোধ করব- কিছু লিখতে হলে সংশ্লিষ্টদের কাছ থেকে বিষয়টি কনফার্ম হয়ে লিখুন। তাহলেই তার গ্রহণযোগ্যতা থাকবে।