রোগ-শোকে মনে অতৃপ্তি মিথুনের, প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে কন্যার

মেষ : চলমান কাজ চলতে থাকবে। তবে ব্যবসায় নতুন মাত্রা নয়। উপার্জন ভালো নয়।

বৃষ : ব্যবসা বাধাগ্রস্ত হবে। আয় সন্তোষজনক নয়। শত্রুদের অপতৎপরতা বৃদ্ধি পাবে।

মিথুন : কাজে নতুন করে উদ্যম নিলেও অগ্রগতি কম। রোগ-শোকে মনে অতৃপ্তি যোগ। ঋণ গ্রহণের পরিবেশ থাকবে।

কর্কট : কর্মে জটিলতা থেকে যাবে। অত্যধিক ব্যয় বৃদ্ধি হবে। স্ত্রীর সহযোগিতায় মায়ের মেজাজ ঠান্ডা হবে।

সিংহ : কর্মে বন্ধুদের দ্বারা বাধাগ্রস্ত হবে। মায়ের স্বাস্থ্য ভালো নয়। সন্তানের উত্থানে মনে গর্ববোধ দেখা দেবে।

কন্যা : আত্মীয়র সাহায্যে ব্যবসা ভালোই চলবে। প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মায়ের শরীর ভালো নয় এবং প্রেমে দ্বন্দ্ব দেখা দেবে।

তুলা : কাজের বাধা কিছুটা দূর হবে। আয় বাড়বে। বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব ও দূর ভ্রমণে দুর্ঘটনা যোগ আছে।

বৃশ্চিক : মেজাজ গরম থাকবে এবং কাজে মন বসবে না। আত্মীয়র সঙ্গে দ্বন্দ্ব দেখা দেবে। তবুও আয় সামান্য বাড়বে।

ধনু : কাজে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। মনোবল বৃদ্ধি পাবে এবং আয় বাড়বে। শরীরের যত্ন নিন।

মকর : দেহ অসুস্থ থাকলেও কর্মে উন্নতি হবে। ব্যবসায় অর্থলগ্নি হতে পারে। বাড়ি কেনার পরিবেশ আসবে।

কুম্ভ : সন্তানের স্বাস্থ্য খুবই খারাপ হতে পারে। কাজে অগ্রগতি থাকলেও ব্যয় বাড়বে। তবে আশা পূরণের সম্ভাবনা আছে।

মীন : স্থায়ী বাসস্থান শত্রুরা গোপনে দখল করতে পারে। কাজের চাপ ও উন্নতি বাড়বে। অর্থ সঞ্চয় হতে পারে।