মো. সানাউল্লাহ সাহিদ শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. হারুন মিয়া ও মো. আবদুল বারেক। গত বুধবার অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।
শাহজালাল ইসলামী ব্যাংকের স্পন্সর শেয়ারহোল্ডার সানাউল্লাহ সাহিদ শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ভাইস চেয়ারম্যান, ইলেকট্রা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও ফেডারেল সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক। কাশমীর কেমিক্যাল, সাজাওয়া ব্রাদার্স এবং ইলেকট্রা ফার্নিচারের অংশীদার সাহিদ বহু সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত। বিজ্ঞপ্তি