‘রত্নাগর্ভা সম্মাননা’ পেলেন পঞ্চগড়ের ৪০ মুক্তিযোদ্ধার মা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ৪০ মুক্তিযোদ্ধার মাকে রতœগর্ভা সম্মাননা দিয়েছে পঞ্চগড় জেলা প্রশাসন। গতকাল শুক্রবার পঞ্চগড় শহীদ মিনারে জেলার মুক্তিযোদ্ধাদের মায়েদের (জীবিত) এ সম্মাননা দেওয়া হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কেএম তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাঈমুল হাছান, জেলা পরিষদের প্রধান নির্বাহী আবদুল আলিম খান ওয়ারেশী, পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার ওয়ায়সুল কোরায়সী প্রমুখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের মাকে সম্মাননাপত্র, ক্রেস্ট ও উপহার হিসেবে চাদর তুলে দেওয়া হয়।